৩০২ ধারায় মামলা না নেওয়ার ব্যাখ্যা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলেও ফৌজদারি আইনের ৩০২ ধারায় মামলা না নেওয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধ পরিবারবর্গ’ (ফুয়ারা)।
গতকাল রোববার ফুয়ারার এক সভায় বলা হয়, নৌপরিবহনমন্ত্রীর নেতৃত্বে শ্রমিকনেতাদের হুমকির মুখে ৩০২ ধারায় মামলা গ্রহণ না করা এবং এই ধারায় করা আগের মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বলে খবর বেরিয়েছে। যা পরিবহন শ্রমিকদের আরও বেপরোয়া গাড়ি চালাতে উৎসাহিত করবে।
সভায় সাংসদ তারানা হালিম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ফলে চালকদের আরও বেপরোয়া হতে উৎসাহিত করবে। মন্ত্রী যদি মনে করেন যে গণমাধ্যমে তাঁর বক্তব্য পরিষ্কারভাবে প্রকাশিত হয়নি, তাহলে এই বক্তব্যের ব্যাখ্যা দিতে পারেন। পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে আঘাত।
সভায় আরও বক্তব্য দেন ফুয়ারার আহ্বায়ক ইকরাম আহমেদ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লুৎফর রহমান, সাইফ ফাউন্ডেশনের সামিয়া হালিম প্রমুখ। বিজ্ঞপ্তি।