৩০২টি পরিত্যক্ত গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে অবস্থিত তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রি কলেজ চত্বরে মাটির নিচ থেকে গতকাল রোববার বিকেলে ৩০২টি পরিত্যক্ত গুলি উদ্ধার করেছে পুলিশ। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের গুলি বলে ধারণা করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির চত্বরের এক পাশে একটি নতুন ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলছে।