প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ ১৫টি রাজনৈতিক দলকে ৩১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে এই বৈঠক হয়।