৩১ কেন্দ্রে আবার ভোট গ্রহণের দাবি মহিতুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে ৩১টি কেন্দ্রের ভোট নজিরবিহীনভাবে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম। এই ৩১টি কেন্দ্রে আবার ভোট গ্রহণ করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন তিনি।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মহিতুল ইসলাম এ দাবি জানান। তিনি বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছ থেকে সাড়া না পেলে উচ্চ আদালতের আশ্রয় নেবেন।