প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। তিনি জানান, গতকাল বুধবারের মধ্যে যেসব শিক্ষার্থীর স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডির ফল প্রকাশিত হয়েছে তাঁরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের জন্য আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ করে ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জমা দিতে হবে। তবে ২০১২ সালে স্থগিত হয়ে যাওয়া সমাবর্তনের জন্য যাঁরা নিবন্ধন করেছিলেন তাঁদের নতুন করে নিবন্ধন করতে হবে না।