৩১ জানুয়ারি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি ২০১১ গণসংহতি আন্দোলনের তিন দিনব্যাপী দ্বিতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ৭, ৮ ও ৯ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। ৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থান ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন। ওই মিলনায়তনের চলমান সংস্কারকাজ শেষ না হওয়ায় কর্তৃপক্ষ মিলনায়তনের বরাদ্দ বাতিল করায় তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩১ জানুয়ারি বেলা আড়াইটায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর নাট্যমঞ্চে।