প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ ডিসেম্বরের মধ্যে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনর্বহাল করতে হবে; অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলন শুরু করার ওই সময়সীমা বেঁধে দেন কলেজটির ছাত্রীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী পলি রানী দাস বলেন, চলতি বছরের জুলাই মাসে প্রথম দফায় সরকার সারা দেশের ১৯৯টি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত নেয়। ওই তালিকায় চান্দিনা উপজেলা সদরে অবস্থিত চান্দিনা মহিলা কলেজের নামও ছিল।