৩১ ডিসেম্বরের মধ্যে ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বুধবার গ্রিন রোডে জাতীয় কমিটির সভায় এই দাবি জানানো হয়।সভায় সিদ্ধান্ত হয়, ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি না মানা হলে ফুলবাড়ীতে সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ২৫ নভেম্বর উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরুদ্ধে আন্দোলন-কর্মসূচি পালন করায় ফুলবাড়ীর সাধারণ মানুষকে অভিনন্দন জানানো হয় সভায়।সভায় জাতীয় কমিটির নেতারা গ্যাস ও বিদ্যুতের দাম আর না বাড়ানোর দাবি জানান। এ ছাড়া সভায় সুন্দরবনের ‘ক্ষতি করে’ রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানানো হয়। অন্যথায় এর প্রতিবাদে সভা-সমাবেশ, এমনকি লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন কমিটির নেতারা।জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, বিমল বিশ্বাস, রুহিন হোসেন, জোনায়েদ সাকী, রাগীব আহসান প্রমুখ।