৩১-তম বিসিএস পুলিশের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে এফ এম ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে আনিচ উদ্দিন নির্বাচিত হয়েছেন। কমিটির মোট সদস্য ৩১ জন।

গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী শেষে এই কমিটি গঠন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে সহসভাপতি পদে মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. সামসুজ্জামান ও সাজ্জাদ ইবনে রায়হান, সাংগঠনিক সম্পাদক আহসান খান ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইয়াসমিন সাইকা পাশা নির্বাচিত হয়েছেন।