৩১ দম্পতিকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না নিয়ে বিয়ে করায় রাজশাহীর তানোর উপজেলার ৩১ দম্পতিকে সম্মান জানানো হয়েছে। স্থানীয় বেসরকারি সংগঠন ব্রতী সমাজকল্যাণ সংস্থা গতকাল মঙ্গলবার তাঁদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানায়। একই সঙ্গে বাল্যবিবাহ থেকে ফিরে আসায় সম্মাননা দেওয়া হয়েছে আরও আট ছেলেমেয়েকে।স্যানিটেশন আন্দোলন এবং মাদক ও যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে তানোরের বাধাইড় ইউনিয়নের টেটনাপাড়ায় এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।