৩১ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল শুক্রবার সকালে মিয়ানমারের ৩১ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন। খাবার এবং চিকিৎসাসেবা দিয়ে বিকেলে তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।বিজিবি সূত্র জানায়, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু, ঘুমধুম ও বালুখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বেশির ভাগ রোহিঙ্গা ধরা পড়ছে।এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, চলতি সেপ্টেম্বর মাসের ২১ দিনে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩১০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং তাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গারা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য সীমান্তে বিজিবির সদস্যদের টহল জোরদার করা হয়েছে।