৩১ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল বুধবার ৩১ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, আটক রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে বিকেলে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এর আগে গত চার দিনে আরও ৯৪ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছিল। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সদস্যদের সজাগ রাখা হয়েছে।