প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি ধারা চ্যালেঞ্জ করে হল-মার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। আদালতে তুষারের পক্ষে ছিলেন আইনজীবী ফখরুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
রায়ের পর খুরশীদ আলম খান বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৩১(৩) ধারা নিয়ে তুষারের আপত্তি গ্রহণ করেননি হাইকোর্ট। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মামলার কার্যক্রম চালাতে আর কোনো বাধা থাকল না।