৩১তম বিসিএস পুলিশের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এফ এম ফয়সাল সভাপতি ও আনিচ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী শেষে এই কমিটি গঠন করা হয়। ৩১ সদস্যের কমিটিতে সহসভাপতি পদে মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. সামসুজ্জামান ও সাজ্জাদ ইবনে রায়হান, সাংগঠনিক সম্পাদক আহসান খান ও মহিলাবিষয়ক সম্পাদক ইয়াসমিন সাইকা নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।