৩১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ছয় হাজার ৮৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (.িনঢ়ংপ.মড়া.নফ) উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেওয়া আছে।পিএসসির তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে তিন হাজার ৬৬ জন, কারিগরি ক্যাডারে এক হাজার ১১ জন এবং উভয় ক্যাডারে দুই হাজার ৮০৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। কাগজপত্রে ত্রুটি থাকায় দুজনের ফল স্থগিত রাখা হয়েছে।উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। গত ২৭ মে প্রাথমিক বাছাই পরীক্ষা হয়।