৩১০০ ব্যালট পেপার ছিনতাই
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের তারাগুনিয়া সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্র ও আল্লার দরগা কেন্দ্র থেকে আজ রোববার বেলা দুইটার দিকে তিন হাজার ১০০টি ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে দাবি করেছেন প্রিসাইডিং কর্মকর্তারা।
তারাগুনিয়া ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা নান্নু মিয়া জানান, ভোট গ্রহণের জন্য সংরক্ষণ করে রাখা তিন হাজার ৮০০ ব্যালট পেপারের মধ্যে দুই হাজার ৫০০ ব্যালট পেপার ৫০-৬০ জন অপরিচিত ব্যক্তি একসঙ্গে এসে ছিনতাই করে নিয়ে গেছে। এর মধ্যে ভোটপূর্ণ দুটি ব্যালট বাক্সও রয়েছে।
ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কম থাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলেও দাবি করেছেন নান্নু মিয়া।
আল্লার দরগা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কুদরত-ই সবুজ দাবি করেছেন, কয়েকজন দুর্বৃত্ত ভোটকেন্দ্রে থাকা কর্মকর্তাদের মারধর করে ৫০০ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে।
এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ চলছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছেন।