৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল জাতীয় পার্টি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩২টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রথম পর্যায়ে ৩২ আসনে এসব মনোনয়ন দিয়েছেন বলে গতকাল সোমবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাতে বলা হয়েছে, মনোনীত প্রার্থীরা এখন থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারবেন। জাপার মনোনীত প্রার্থীরা হলেন: রওশন এরশাদ (ময়মনসিংহ-৪), কাজী জাফর আহমদ (কুমিল্লা-১১), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৪), দেলোয়ার হোসেন খান (ঢাকা-৯), কাজী মাহমুদ হাসান (নরসিংদী-৪ অথবা গাজীপুর-২), জিয়াউদ্দিন আহমেদ বাবলু (চট্টগ্রাম-৫), আহসান হাবিব লিংকন (কুষ্টিয়া-২), আতিকুর রহমান (হবিগঞ্জ-৩), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম-৮), মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩), এস এম আবদুল মান্নান (মানিকগঞ্জ-২), সালমা ইসলাম (ঢাকা-১), সুনীল শুভরায় (খুলনা-১), রত্না আমিন হাওলাদার (বরিশাল-৬), মোস্তফা জামান বেবী (নরসিংদী-১), সৈয়দ দিদার বখ্ত (সাতক্ষীরা-১), নবাব আলী আব্বাস (মৌলভীবাজার-২), জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া-২), শহিদুল ইসলাম (চাঁদপুর-২), খন্দকার আবদুস সালাম (গাজীপুর-১), রেজাউল ইসলাম ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-৩), সেলিম উদ্দিন (সিলেট-৬), হাসান সিরাজ (মাগুরা-২), আলাউদ্দিন (ফেনী-২), শফিকুল ইসলাম (খুলনা-৬), শরিফুল ইসলাম চৌধুরী (যশোর-৫), আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল-৮), সাব্বির আহমেদ (সিলেট-৫), সোমনাথ দে (বাগেরহাট-৪), শংকর পাল (হবিগঞ্জ-২) ও শাহাব উদ্দিন (রাজশাহী-৩)।