প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত সময়ের মধ্যে অফিসে না আসায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩২ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। উপাচার্যের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হারুন-তাজিফ এই নোটিশ দেন৷
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায় উপাচার্য এ কে এম নূর-উন-নবী পরিদর্শন করতে গিয়ে দেখেন, ৩২ জন কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত রয়েছেন। এঁদের মধ্যে ১৮ জন কর্মকর্তা ও ১৪ জন কর্মচারী। ওই দিনই তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়৷ গতকাল বুধবার কর্মকর্তা-কর্মচারীরা নোটিশ পেয়েছেন। নোটিশে সাত দিনের মধ্যে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।