৩২ ঘণ্টা পর ২৪ জেলেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দক্ষিণে সোনার চরের সাগরমোহনায় ২৪ জন জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার গত বৃহস্পতিবার ভোরে ডুবে যায়। প্রায় ৩২ ঘণ্টা পর গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের বন্দরটিলা এলাকা থেকে কোস্টগার্ড ওই জেলেদের জীবিত উদ্ধার করেছে।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম ও ডুবে যাওয়া ট্রলারের মাঝি মোবারক হোসেন বলেন, কুতুবদিয়ার দিদারুল ইসলামের ‘এফবি আল্লাহ মালিক’ নামের মাছ ধরার ট্রলারটি চট্টগ্রাম থেকে গত বুধবার দুপুরে সাগরে মাছ ধরতে যান। ট্রলারটিতে ২৪ জন জেলে ছিলেন। বৃহস্পতিবার ভোর চারটার দিকে ভোলা ও পটুয়াখালীর দক্ষিণে সাগরমোহনায় সোনার চরের কাছে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ডুবে যাওয়ার আগে জেলেরা লাইফ জ্যাকেট গায়ে দেন। ট্রলার ডুবে যাওয়ার পর বয়া, কাঠ ও তেলের ড্রামের ওপর তাঁরা সাগরে ভাসতে থাকেন। গতকাল দুপুর ১২টার দিকে মনপুরার দক্ষিণে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের কাছে চলে আসেন তাঁরা। কোস্টগার্ড সেখান থেকেই তাঁদের উদ্ধার করে।
মোবারক হোসেন জানান, তাঁরা সবাই একত্রে সাগরে ভেসে ছিলেন। অনেকেই অসুস্থ হয়ে পড়েন।