৩২ ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের ৩২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ি গ্রামের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নীলফামারী প্রতিনিধি