৩২ জনে একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব ডিগ্রি কলেজ ভেন্যু কেন্দ্রে (মতলব-১) গতকাল রোববার জেএসসির গণিত পরীক্ষায় একটি কক্ষে ৩২ জন পরীক্ষার্থীর দায়িত্বে ছিলেন একজন কক্ষ পরিদর্শক। কক্ষ পরিদর্শক সহকারী শিক্ষক মো. কবির হোসেন বলেন, নিয়ম অনুসারে পরীক্ষার প্রতিটি কক্ষে ১৬ জনের জন্য একজন পরিদর্শক থাকার কথা। তাঁর কক্ষে দুজন পরিদর্শক দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। এতে পরীক্ষার্থীদের সামাল দিতে ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে। মতলব-১ কেন্দ্রের সচিব মো. বোরহানউদ্দিন বলেন, শিক্ষক-সংকটের কারণে এ সমস্যা হয়েছে। ইউএনও ফারহানা ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।