৩২ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ডাকাতি মামলায় পলাতক থাকার ৩২ বছর পর সুরুজ আলী (৭০) নামে সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার উপজেলার এক নম্বর ছোট মেরুং ইউনিয়নের হাজাছড়া গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত সুরুজ আলী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মিনকিকান্দা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।পুলিশ জানায়, রোববার দুর্গাপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম দীঘিনালা থানার পুলিশের সহযোগিতায় হাজাছড়া গ্রাম থেকে সুরুজ আলীকে গ্রেপ্তার করে। সুরুজ আলীর বিরুদ্ধে ১৯৮০ সালে দুর্গাপুর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে, যার নম্বর ১৬০/৮৪। মামলাটি দায়ের হওয়ার পর থেকে তিনি তাঁর ঘরবাড়ি বিক্রি করে দীঘিনালায় চলে আসেন। ওই ডাকাতি মামলায় সুরুজ আলীর বিরুদ্ধে ১৯৯৩ সালে সাত বছরের জেল, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের জেল হয়। দুর্গাপুর থানার পুলিশ গোপন সংবাদে হাজাছড়া গ্রামে বসবাস করার খবর পায়।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, দুর্গাপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম দীঘিনালা থানার পুলিশের সহযোগিতায় সুরুজ আলীকে গ্রেপ্তার করে নিয়ে যান।