প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বৈচিত্র্যের মাঝে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে লোক-লোকালয়ের ৩২ বছর পূর্তিতে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার মোমিনপুর ও সাতবাড়িয়া ঠাকুরপাড়া অঞ্চলের ওঁরাও শিল্পীগোষ্ঠী ও ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর ইনক্লুসিভ পিপল (ডিপ) এর আয়োজন করে। এ উপলক্ষে সাতবাড়িয়া ঠাকুরপাড়া এলাকা থেকে ওঁরাও শিল্পীগোষ্ঠী আনন্দ শোভাযাত্রা বের করে। পরে ঠাকুরপাড়া এলাকায় তারা আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে।