৩২ বন্দীকে ফিরিয়ে আনতে চিঠি পাঠায়নি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফেরার দাবিতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কারাগারে ৩২ বাংলাদেশি বন্দী গত বুধবার থেকে আমরণ অনশন চালিয়ে গেলেও এখনো বাংলাদেশ থেকে তাঁদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো চিঠি আসেনি। এই বন্দীদের মধ্যে রয়েছেন ১৮ জন নারী।বন্দীদের শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার ২৮ বন্দীকে কোচবিহারের এমজেএন (মহারাজ জীতেন্দ্র নারায়ণ) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার জেল সুপার কে এন বীর অসুস্থ বন্দীদের দেখতে হাসপাতালে গেলে তাঁরা জানান, তাঁরা হাসপাতালে আর চিকিৎসা নেবেন না। তাঁদের কারাগারে ফিরিয়ে নিতে হবে। সেখানে তাঁরা আমৃত্যু অনশন করবেন।