৩২ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের অপরাধে চট্টগ্রামে দুটি কারখানাকে ৩২ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মো. আলমগীর হোসেন শুনানি শেষে কারখানা দুটির জরিমানা নির্ধারণ করেন। এর মধ্যে পাহাড়তলীর সাগরিকা রোডের ইমাম বাটন লিমিটেডকে নয় লাখ ৯৮ হাজার ৪০০ টাকা এবং জিনস এক্সপ্রেসকে ২২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটির বর্জ্য পরিশোধনাগার কার্যকর না থাকায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে আসছিল বলে জানা গেছে। এ জন্য তাদের জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক মো. শহীদুল আলম। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম