৩২টি সংবাদপত্র বিক্রয়কেন্দ্র ভেঙে ফেলেছে সিটি করপোরেশন
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি ৩২টি সংবাদপত্র বিক্রয়কেন্দ্র ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফলে এসব এলাকায় হকাররা নিয়মিত সংবাদপত্র বিক্রি করতে পারছেন না।
হকাররা জানান, ভেঙে দেওয়া সংবাদপত্রের দোকানগুলো হলো: আজমপুর বেড়িবাঁধের জসিম পেপার হাউস, জাহাঙ্গীর পেপার হাউস, সোহরাব পেপার হাউস, উত্তরার রাজলক্ষ্মীর মহিন পেপার হাউস, উত্তরা ৫ নম্বর সেক্টরের ওহাব পেপার হাউস, বিমানবন্দর ওভারব্রিজের পূর্ব পাশের জাহের পেপার হাউস, মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পূর্ব পাশের সাইফুল ইসলাম পেপার হাউস, মাজার রোডের খালেক পেপার হাউস, মিরপুর ১১ নম্বরের মাহাবুব পেপার হাউস, নবাবপুরের সোলায়মান পেপার হাউস, লালমিয়া পেপার হাউস, খোকন পেপার হাউস ও সিদ্দিক পেপার হাউস, মেরাদিয়া বাজারের তামিম পেপার হাউস, মালিবাগ মোড়ের আবু তাহের পেপার হাউস, সোনারগাঁও হোটেল মোড়ের সিদ্দিক পেপার হাউস, গ্রিন রোডের গ্রিনলাইফ হাসপাতালের সামনের বিল্লাল পেপার হাউস, খিলগাঁও রেলগেটের আইউব আলী পেপার হাউস, মালিবাগ মোড়ের মিজান পেপার হাউস, শান্তিনগর মোড়ের বাবুল পেপার হাউস, ফকিরাপুল মোড়ের শামিম পেপার হাউস, কাকরাইল মোড়ের নবী পেপার হাউস, ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনে রসিদ পেপার হাউস, দুলাল পেপার হাউস, মহন পেপার হাউস, মহসিন পেপার হাউস, বাড্ডা নতুন বাজারের ক্যামব্রিয়ান স্কুলের সামনে রফিক পেপার হাউস, ভাটারা থানার সামনে রাকিব পেপার হাউস, রামপুরা সেতু এলাকার রাজা পেপার হাউস, গুলশানের ডিআইটি মার্কেটের সামনে আবদুল্লাহ পেপার হাউস, কাকলি বাসস্ট্যান্ডের আবসার পেপার হাউস, খিলক্ষেত বাসস্ট্যান্ডের বাকের পেপার হাউস।
জানতে চাইলে গতকাল রোববার ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাধারণত অবৈধ পেপার হাউস ভেঙে ফেলা হয়৷ তাই ভেঙে ফেলা এসব পেপার হাউসও অবৈধ হতে পারে৷