৩২তম বিসিএস পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ ও ২৯তম বিসিএস পরীক্ষার শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটার অপূরণকৃত সংরক্ষিত পদসমূহ প্রতিযোগিতামূলক ৩২তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে। ওই ৩২তম (বিশেষ) বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনের খসড়া কতিপয় সংশোধনীসহ গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পূর্ণাঙ্গ সভায় অনুমোদন করা হয়।কমিশনের সভায় অনুমোদিত সংশোধনীসমূহ অন্তর্ভুক্ত করে এবং এ পরিপ্রেক্ষিতে করণীয় সংশ্লিষ্ট দায়িত্বসমূহ সম্পন্ন করে আগামী কয়েক দিনের মধ্যে পত্রিকায় ৩২তম (বিশেষ) বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে। তথ্য বিবরণী।