৩২তম বিসিএসের ১৬১৯ জনকে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২তম বিসিএসে (বিশেষ) চূড়ান্তভাবে উত্তীর্ণ এক হাজার ৬১৯ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। ৩০ অক্টোবর তাঁদের যোগদান করতে হবে। অন্যথায় তাঁদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।