৩২৭ পৌরসভায় কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে ৩২৭টি পৌরসভায় একযোগে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌরসভাভেদে কর্মকর্তা-কর্মচারীদের ২ থেকে ৫২ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে বলা হয়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে দেওয়ার ঘোষণা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব পৌরসভায় সপ্তাহের প্রতি সোমবার অবস্থান কর্মবিরতি পালন করা হবে। এ ছাড়া ভবিষ্যতে বিভাগীয় শহরে সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ করা হবে।