৩৩ কর্মকর্তার অতিরিক্ত এসপিতে পদোন্নতি
সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং জ্যেষ্ঠ এএসপি পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত এসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।পদোন্নতিপ্রাপ্তরা হলেন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জানে আলম খান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি, ঢাকা) এএসপি পংকজ ভট্টাচার্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (হাইতি-২ মিশনে কর্মরত) ফরিদা ইয়াসমিন, খাগড়াছড়ির মহালছড়ির দশম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ এএসপি মুহাম্মদ মাহাবুবুর রহমান, রাজশাহীর পুঠিয়া সার্কেলের জ্যেষ্ঠ এএসপি মো. এনামুল কবির, ডিএমপির জ্যেষ্ঠ এসি আ স ম মাহতাব উদ্দিন, সিলেটের অষ্টম এপিবিএনের জ্যেষ্ঠ এসপি মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর জ্যেষ্ঠ এএসপি মো. আবুল কালাম আযাদ, টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের (পিটিসি) জ্যেষ্ঠ এএসপি মোহাম্মদ শরীফ উদ্দিন, পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ এএসপি সৈয়দা জান্নাত আরা, ঢাকা সিআইডির জ্যেষ্ঠ এএসপি নাবিলা জাফরিন রীনা, পিরোজপুর সদরের জ্যেষ্ঠ এএসপি মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ এএসপি নুরুল ইসলাম, ডিএমপির জ্যেষ্ঠ এসি এস এম জাহাঙ্গীর আলম সরকার, বগুড়ার চতুর্থ এপিবিএনের জ্যেষ্ঠ এএসপি মো. সায়ফুজ্জামান ফারুকী, শিল্পাঞ্চল পুলিশ রেঞ্জের জ্যেষ্ঠ এএসপি আবিদা সুলতানা, খুলনা মেট্রোপলিটন (কেএমপি) জ্যেষ্ঠ এসি রাশিদা বেগম, কেএমপির জ্যেষ্ঠ এসি মো. মাহফুজুর রহমান, আরএমপির জ্যেষ্ঠ এসি তোফায়েল আহমেদ, ঢাকা সিআইডির জ্যেষ্ঠ এএসপি (প্রেষণে পুলিশ সদর দপ্তরে) মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জ্যেষ্ঠ এসি (জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা এসবির জ্যেষ্ঠ এএসপি মো. ইলিয়াস, ঢাকা সিআইডির জ্যেষ্ঠ এএসপি মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম নবম এপিবিএনের জ্যেষ্ঠ এএসপি মোহাম্মদ ফরিদ, ঢাকা সিআইডির এএসপি মো. লুৎফর রহমান, গাজীপুরের টঙ্গী শিল্প এলাকার জ্যেষ্ঠ এএসপি এ বি এম মনোয়ারুল ইসলাম, ঢাকা সিআইডির এএসপি কে এম আফরোজা বেগম, ঢাকা সিআইডির এএসপি মাহসুরা বেগম, র্যাবের জ্যেষ্ঠ এএসপি এস এম এনামুল হক, ঢাকা সিআইডির জ্যেষ্ঠ এএসপি মো. ইসমাইল হোসেন, ঢাকা সিআইডির জ্যেষ্ঠ এএসপি মো. আরমান আলী, ঢাকা সিআইডির জ্যেষ্ঠ এএসপি সৈয়দ মোমিন হোসেন এবং র্যাবের জ্যেষ্ঠ এএসপি দেওয়ান মো. রেজাউল করিম।