৩৩ বিদ্যালয়ের ভবন নির্মাণের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে। বিদ্যালয়গুলোর আগের ভবন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে গেছে। এ কারণে গতকাল শুক্রবার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী ওই ঘোষণা দেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও উপজেলা প্রশাসনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সোনারগাঁয়ের ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কিছু দিনের মধ্যেই দরপত্র আহ্বান করে এসব বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে।
গত ৪ এপ্রিল প্রথম আলোতে ‘২৬টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।