৩৩ শিক্ষার্থীকে বৃত্তি দিল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ট্রাস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মনসুর আলম খান স্মৃতি ট্রাস্ট। গতকাল শুক্রবার সকালে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের বাছাই করা হয়।
ট্রাস্টের কর্মকর্তারা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ট্রাস্টের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান সভাপতিত্ব করেন। পরে অতিথিরা বাছাই করা ওই ৩৩ শিক্ষার্থীর মধ্যে বৃত্তির টাকা ও সনদ তুলে দেন। এর আগে সকাল নয়টায় বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা শুরু হয়।