৩৩টি সিসি ক্যামেরা স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনস্বার্থ ও অপরাধ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পক্ষ থেকে রংপুর শহরের ১১টি স্থানে ৩৩টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলো। গতকাল বুধবার দুপুরে জিলা স্কুল মোড়ে সুধী সমাবেশের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র সরফুদ্দীন আহমেদ। সিটি করপোরেশনের আয়োজনে গতকাল বেলা আড়াইটায় সিসিটিভি ক্যামেরা স্থাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে জাকির হোসেন ও ফজলে এলাহী।