৩৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেখা ও আবেদন করার জন্য বিকল্প একটি ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এই ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd অনলাইনে আবেদন করা যাবে। এবারই প্রথমবারের মতো অনলাইনে আবেদনের পদ্ধতি চালু করল পিএসসি। ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।গত বুধবার পিএসসি তাদের নিজস্ব ওয়েবসাইটে ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে বারবার চেষ্টা করেও প্রার্থীরা বিজ্ঞাপন দেখতে পাননি।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলোকে জানান, কারিগরি ত্রুটির কারণে মূল ওয়েবসাইটে এখন বিজ্ঞাপনটি দেখতে সমস্যা হচ্ছে। শিগগিরই এটি ঠিক করা হবে। তবে বিকল্প যে ওয়েবসাইটটি চালু করা হয়েছে, তাতে বিজ্ঞপ্তি দেখা যাবে। এ ছাড়া ৮ মার্চ থেকে এই ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারবেন প্রার্থীরা।৩৩তম বিসিএসে চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মধ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩০০ ও পুলিশে ৮৯ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৫৮২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। কারিগরি ক্যাডারের মধ্যে দুই হাজার ৫৭২ জন চিকিৎসকসহ মোট দুই হাজার ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক হিসেবে নেওয়া হবে ৭১৯ জনকে।:nউপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সম্মানী ভাতা বাড়ছে