প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩তম বিসিএস ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তি ছিল ৭ আগস্ট। জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট হওয়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ২ সেপ্টেম্বর। পুলিশ অফিসার্স মেসের (পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা) তৃতীয় তলায় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করছেন ৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা। অনুষ্ঠানে ৩৩তম ব্যাচের সব ক্যাডারের সহকর্মীদের অংশ নেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের শেষ তারিখ ২৫ আগস্ট। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭১৭-৩৫৮৯৫৮, আয়ান সরকার, বিসিএস (কর); ০১৬১৭-১৫৭৫০৫, আহাদ মো. সাঈদ হায়দার, বিসিএস (তথ্য)। বিজ্ঞপ্তি