৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ১৮ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা সারা দেশের ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানান। মীর মোশাররফ হোসেন জানান, এ পরীক্ষা হবে দুই পালায় (শিফট)। প্রথম পালায় সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এবং দ্বিতীয় পালায় বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা হবে।