৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১৮ হাজার ৬৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সরকারি কর্মকমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফলাফল দেওয়া হয়েছে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, মে মাস থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়।১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পৌনে দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। এর মধ্যে ২৮ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দেন।