৩৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গতকাল বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকা থেকে ৩৩১ কেজি গাঁজাসহ মো. আবদুল হককে (৫৫) গ্রেপ্তার করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামে। র্যাবের দাবি, আবদুল হক একজন কুখ্যাত মাদকসম্রাট।