প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঈশ্বরদী সংস্কৃতি নিকেতনের ৩৪ বছর উদ্যাপন উপলক্ষে গত শনিবার রাতে শহরের মাহাবুব খান স্মৃতি মঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন ও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চান্না মণ্ডল।