রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের ৩৪টি খেলা হয়েছে।
বালক এককে ভারতের প্রাজ্জল দেব, যুক্তরাজ্যের সামায়েল চৌধুরী, লিথুনিয়ার মানস পাকস্টিস, কাজাখস্তানের ঝাসুলতান চেম্বতায়েভ, ভারতের পরমবীর সিং বাজওয়া, ভারতের সাইতেজ ওমপুরি, কাজাখস্তানের বলেট মামইর, ভারতের আদিত্য আনান্ত গোখলে, চায়নিজ তাইপের টিন চেন, ভারতের সাহিল গাওয়ার, ভারতের নিহিল রাওয়াল, কাজাখস্তানের ভ্লাদিমির নিলজুবভ, ভারতের রিচি আগারওয়াল, হংকংয়ের ওয়াই লিক এলান, সিরিয়ার কারিম আলাফ, চায়নিজ তাইপের সাও মিন কো তৃতীয় রাউন্ডে উঠেছে।
বালিকা এককে জয় পেয়েছে চায়নিজ তাইপের হান সিচেন, উজবেকিস্তানের সাবিনা সামিরনোভা, সারনিভোজ সাইদুজোভা, কমলা উমারভা ও মেলিসা বেকিরিভা, যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাবিনেস, চায়নিজ তাইপের এঞ্জিলিন ডিভি দেভেনথারান, মিসরের ন্যান্সি ফৌজি।