৩৪তম বিসিএসে উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএস পরীক্ষা-২০১৩ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd ) প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানা যাবে। একই সঙ্গে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অন্যান্য নির্দেশনাও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

ওই বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডে হাজির হওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডাকযোগে চিঠি পাঠানো হচ্ছে। চিঠি না পেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত তারিখের তিন দিন আগে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় যোগযোগ করে ডুপ্লিকেট কপি সংগ্রহ করতে বলা হয়েছে।