৩৪তম বিসিএসের প্রিলিমিনারিতে ১২,০৩৩ জন উত্তীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। আজ সোমবার বিকেলে এই ফল প্রকাশিত হয়।সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন বিকেলে প্রথম আলো ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, পিএসসির ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। এ ছাড়া টেলিটক মুঠোফোন থেকেও ফল জানা যাবে। গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন। বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। এবার রংপুরসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।