৩৪তম বিসিএসে ২১৫৯ জনকে নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার রাতে এই ফলাফল প্রকাশ করা হয়।
এর মধ্যে ২৯৩ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া পুলিশে ১৪৮ জন, পররাষ্ট্রে ২৩ জন, কর বিভাগে ৩৬ জন, সমবায়ে ৩ জন, ইকোনমিক ক্যাডারে ২২ জন, আনসারে ২২ জন, নিরীক্ষায় ৪ জন, খাদ্যে ৫ জন, তথ্য ক্যাডারে ৫১ জন, পরিবার পরিকল্পনায় ১০ জন এবং ডাকে ৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পেশাগত ক্যাডারের মধ্যে কৃষিতে ২৭৫ জন, স্বাস্থ্য ক্যাডারে ১৯৮ জন, সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৪২ জন, মৎস্য ক্যাডারে ৭৫ জন, পশুসম্পদে ৪৯ জনসহ অন্যদের বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তথ্যবিভ্রাটের কারণে ২০ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।