৩৪তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল আজ সোমবার বিকেল পাঁচটায় প্রকাশ করা হবে। গতকাল রোববার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া টেলিটক সংযোগসংবলিত মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফলাফল জানা যাবে। খুদে বার্তায় ইংরেজিতে বিসিএস লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় রেজিস্ট্রেশন নম্বরসহ পরীক্ষার্থীর ফলাফল পাওয়া যাবে। কমিশনের নোটিশ বোর্ডে ফলাফল টানানো হবে না। গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।