৩৪তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১২ হাজার ৩৩ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এই ফল প্রকাশিত হয়। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে। এ ছাড়া টেলিটক মুঠোফোন থেকেও ফল জানা যাচ্ছে। তথ্যবিবরণীতে বলা হয়, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পিএসসির ওয়েবসাইট থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিপিএসসি-ফর্ম-২ ডাউনলোড করে তা পূরণ করে ১৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত কমিশন সচিবালয় বা সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে। গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেন।