৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়নের দাবি শিক্ষার্থীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধা ও প্রাধিকার কোটার ফলাফল আলাদাভাবে প্রকাশ এবং ৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ৩৪তম বিসিএস ক্যাডার-বঞ্চিত শিক্ষার্থীরা এসব দাবি জানান।
মানববন্ধনে তাঁরা বলেন, ৩৩তম বিবিএসের ফলাফলেও মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে প্রকাশ করা হয়েছিল। অথচ ৩৪তম বিসিএসের ফলাফলে সেটি করা হয়নি। এতে ফলাফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। এ ছাড়া এতগুলো পদ খালি থাকা সত্ত্বেও মেধাবী অনেক শিক্ষার্থীকে নন-ক্যাডার হিসেবে উত্তীর্ণ দেখানো হয়েছে। অবিলম্বে ফলাফল পুনর্মূল্যায়ন এবং খালি পদগুলোতে নন-ক্যাডার হিসেবে উত্তীর্ণদের নিয়োগের দাবি জানান তাঁরা।