প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার আটটি ইউপির ৭৯টি কেন্দ্রের মধ্যে ৩৫টিকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। পুলিশ ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আট ইউপিতে কাল শনিবার ভোট হবে। বাধার কারণে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারায় জাগীর ও গড়পাড়া—এ দুই ইউপিতে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই আবদুল বাতেন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।