৩৫ জন কর্মচারী নিয়োগে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ২৫০ শয্যাবিশিষ্ট মোহামঞ্চদ আলী হাসপাতালে অর্থের বিনিময়ে অস্বচ্ছ প্রক্রিয়ায় ৩৫ জন কর্মচারী নিয়োগে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে একজন চাকরিপ্রার্থী আদালতে মামলা করে নিয়োগ প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদনও করেন। কিন্তু শুনানির জন্য সময় চেয়ে তড়িঘড়ি করে পছন্দের প্রার্থীদের কাছে নিয়োগপত্র পাঠিয়েছে নিয়োগ কমিটি।নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার কথা স্বীকার করেছেন পাঁচ সদস্যবিশিষ্ট নিয়োগ কমিটির অন্যতম সদস্য ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) ফেরদৌস আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই হাসপাতালে কর্মচারীদের নিয়োগ পরীক্ষার কিছুদিন পর উত্তীর্ণদের তালিকা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। তখনই বুঝতে পারি, এ নিয়োগের সঙ্গে আর্থিক লেনদেন বা অন্য কোনো অস্বচ্ছ বিষয় জড়িয়ে আছে। ওই তালিকা পরিবর্তনে রাজি না হওয়ায় পরে আর কেউ আমাকে ডাকেনি।’হাসপাতাল সূত্রে জানা গেছে, মোহামঞ্চদ আলী হাসপাতালে ৪০ জন কর্মচারী নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২০১১ সালের ২৬ এপ্রিল অনুমোদন দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালককে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নিয়োগ কমিটি করা হয়। অনুমোদিত জনবল কাঠামোর মধ্যে একজন অফিস সহকারী, একজন টেলিফোন অপারেটর, ১৫ জন এমএলএসএস, ওয়ার্ড বয় ও আয়া, চারজন কুক ও মশালচি, ১৪ জন পরিচ্ছন্নতা কর্মী (সুইপার) এবং দুজন ডোমসহ ৩৭ জন নিয়োগের জন্য চলতি বছরের ৫ জানুয়ারি দরখাস্ত আহ্বান করা হয়।৩১ জানুয়ারি পর্যন্ত ওই সব পদে প্রায় পাঁচ হাজার প্রার্থী চাকরির জন্য আবেদন করেন। অর্থের বিনিময়ে নিয়োগদানের চেষ্টার অভিযোগ এনে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা ও এমএলএসএস পদপ্রার্থী রায়হান আলী গত ২৩ এপ্রিল বগুড়ার প্রথম শ্রেণীর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আবেদনপত্র যাচাই-বাছাইয়ের নামে মনোনীত কিছু প্রার্থীর কাছে প্রবেশপত্র পাঠানো হয়। মনোনীত ওই সব প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন নিয়োগ কমিটির সদস্যরা। এ কারণে অনেক বৈধ ও যোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আদালত ২৯ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা জারি না করে কমিটির সদস্যদের ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন। ২৮ জুন আদালত নিয়োগ প্রক্রিয়া বন্ধের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার শুনানির দিন ধার্য করেন। কিন্তু প্রস্তুতি না থাকার কথা উল্লেখ করে ওই দিন আদালতে সময় প্রার্থনার আবেদন করে বিবাদী পক্ষ। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বিষয়ে আদালত ৩ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।এদিকে আদালত থেকে সময় চেয়ে তড়িঘড়ি করে পছন্দের ৩৫ প্রার্থীর কাছে নিয়োগপত্র পাঠানো হয়। কমিটির পক্ষে বগুড়ার সিভিল সার্জন মো. খলিলুর রহমান নিয়োগপত্রে সই করেন। ৫ সেপ্টেম্বর ইস্যু করা এসব নিয়োগপত্রে নির্বাচিত প্রার্থীদের ৪ অক্টোবরের মধ্যে কাজে যোগদান করতে বলা হয়। চাকরিবঞ্চিতরা অভিযোগ করেছেন, ৩৫ কর্মচারী নিয়োগে প্রায় দেড় কোটি টাকার বাণিজ্য হয়েছে। নিয়োগ কমিটির সদস্যসচিব ও বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন শের মোস্তফা সাদিক খান দাবি করেন, আদালতে মামলা থাকলেও নিয়োগদানে আইনগত কোনো বাধা নেই। কারণ, সরকারি কৌঁসুলির মতামত নিয়েই মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে ৩৫ প্রার্থীর কাছে নিয়োগপত্র পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দাবি নাকচ করে দিয়ে বগুড়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আল মাহ্মুদ প্রথম আলোকে বলেন, ‘মামলাটি সরকারি প্রতিষ্ঠানের হওয়ায় নিয়োগ দেওয়ার আগে সরকারি কৌঁসুলি হিসেবে আমার মতামত চাওয়ার কথা। কিন্তু নিয়োগ কমিটি কোনো মতামত নেয়নি। আদালতকে না জানিয়ে শুনানির অপেক্ষায় থাকা বিষয়টি নিষ্পত্তি না হতেই নিয়োগ দেওয়া দুঃখজনক। অন্তত শুনানি পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন ছিল। তা না করে আদালতের প্রতি অসমঞ্চান করা হয়েছে।’একই কথা বলেন বাদীপক্ষের আইনজীবী আবদুল লতিফ পশারি। তিনি বলেন, আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। তড়িঘড়ি করে নিয়োগ দিয়ে অভিযুক্তরা প্রমাণ করেছেন বাদীর অভিযোগ সত্য। এটি করে আদালতকে অবজ্ঞা ও অসমঞ্চান করা হয়েছে।