৩৫ জন দ্বৈত ভোটারের ব্যাপারে ব্যবস্থার জন্য নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুই স্থানে ভোটার হওয়া ৩৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত বুধবার ওই ভোটারদের নামের তালিকা পাঠিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়কে কমিশন এ নির্দেশ দেয়।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নকালে উপজেলার কিছু লোক বাবার বাড়ির এলাকার পাশাপাশি শ্বশুরবাড়ি এলাকায় ভোটার হন। সমপ্রতি ওই ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করে প্রধান নির্বাচন কমিশনের কাছে আবেদন পাঠান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ নির্দেশ দেয়।উপজেলা নির্বাচন কার্যালয়ের প্রধান করণিক নিজামউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।