প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের খুলনা রেঞ্জের বলরিভার ও আড় পাঙ্গাশিয়া নদীসংলগ্ন গোমশা খাল থেকে গতকাল সোমবার ৩৫ জন জেলে ও ১৪টি নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ড। স্থানীয় বনদস্যু ফরহাদ বাহিনীর সদস্যরা তাঁদের জিম্মি করে রেখেছিল। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনে মাছ ধরতে গেলে গত শনিবার ফরহাদ বাহিনী ওই জেলেদের জিম্মি করে। পরে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। খবর পেয়ে খুলনার কয়রা উপজেলার আংটিহারা কোস্টগার্ডের একটি দল সিপিও মো. মুনসুর আলীর নেতৃত্বে গোমশা খালে গতকাল দুপুরে অভিযান চালায়। এ সময় বনদস্যুরা জেলেদের ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি কয়রা ও শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে।
খুলনা অফিস